বাংলাদেশ ১২:০৮ রাত বৃহস্পতি ২৯ অক্টো
যুক্তরাষ্ট্র ০২:০৮ দুপুর বুধ ২৮ অক্টো
যুক্তরাজ্য ০৬:০৮ বিকাল বুধ ২৮ অক্টো
কানাডা ০২:০৮ দুপুর বুধ ২৮ অক্টো
অস্ট্রেলিয়া ০৫:০৮ সকাল বৃহস্পতি ২৯ অক্টো

ভালোবাসার আত্মপ্রত্যয়

কবিতা · Tahmina Flora · ২৪ অক্টোবর ২০২৬

সখ্যতার মৃদু পায়ে কাছে আসে
প্রকাশে ভীরুতা , কাঁপন, চঞ্চলতা
হীম হয়ে আসে স্পর্শ
নিজেরই অজান্তে
অজানা এক রক্তবহতা মনে।
চিরচেনা চারিপাশ
প্রতিদিনকার কর্মতৎপরতা
কেমন যেন সরব রোমাঞ্চকর!
চঞ্চলতা স্বপ্ন ঘোরের মতো
সব কিছুই ঝাপসা , অথচ আত্মিক!
সব যেন নব সৌন্দর্য্য।

ঝিঁঝিঁ পোকার বিরামহীন সুরও
লাগে মধুরতর অনুভুতির ।
সকল বৈরিতার মাঝেও
নিংড়ে আনে সরলতার সুযোগ।
চেনা জানা দৈনিকের অবস্থায়
কেমন ঘোর লাগা সুখানন্দ!!
উবে যায় নিদ , প্রাসংগিক বিষয়
মোহ গভীরে ডুব সাঁতারে খোঁজে
কল্পনার অতলে তলিয়ে রয়
প্রেমময় অবয়ব !
সুর তাল মেলাতে অক্ষম
ভাবুক ছন্দে চলে আনন্দের বন্যা।
আত্মপ্রকাশে মনে জাগে মানবিক প্রেম ।
ভালোবাসার আত্মপ্রত্যয়
জীবন থেকে জীবনে রোমাঞ্চকর
ঈশ্বরের অবদান ।

পয়েন্ট পরে ইভেন্ট টিকিট ও অন্যান্য পুরস্কারে ব্যবহার করা যাবে।