বাংলাদেশ ১১:২৯ রাত বুধ ২৮ অক্টো
যুক্তরাষ্ট্র ০১:২৯ দুপুর বুধ ২৮ অক্টো
যুক্তরাজ্য ০৫:২৯ বিকাল বুধ ২৮ অক্টো
কানাডা ০১:২৯ দুপুর বুধ ২৮ অক্টো
অস্ট্রেলিয়া ০৪:২৯ সকাল বৃহস্পতি ২৯ অক্টো

আমাদের সম্পর্কে

আঠারো আনা বাঙালিয়ানা সিআইসি (এএবি সিআইসি)

বিশ্বব্যাপী বাঙালিয়ানা নেটওয়ার্ক

যুক্তরাজ্যে নিবন্ধিত একটি কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি

এএবি সিআইসির লক্ষ্য

আঠারো আনা বাঙালিয়ানা (এএবি) সিআইসি যুক্তরাজ্যে নিবন্ধিত একটি কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। এটি একটি বিশ্বব্যাপী, অবাণিজ্যিক কমিউনিটি নেটওয়ার্ক, যা প্রতিটি মহাদেশের বাঙালি জনগোষ্ঠী ও বাংলা সংস্কৃতিকে এক করার জন্য গড়ে তোলা হয়েছে। এর লক্ষ্য হলো ভাষা, ঐতিহ্য, শিল্প ও জীবনধারার অভিন্ন পরিচয়ের মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্ম, পেশা ও ভৌগোলিক অবস্থানের মানুষকে এক ছাতার নিচে আনা।

এএবি সিআইসি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিয়ানা জনগোষ্ঠীকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাসকারী পরিবার থেকে শুরু করে নতুন আসা পেশাজীবী ও শিক্ষার্থী পর্যন্ত সবাইকে, একটি বিশ্বস্ত মঞ্চ দিতে চায়। এই মঞ্চে তাঁরা পরস্পরের সঙ্গে যুক্ত হতে, একসঙ্গে কাজ করতে এবং নিজেদের অভিন্ন পরিচয় উদ্‌যাপন করতে পারবেন। পাশাপাশি যে সমাজে তাঁরা বাস করেন, সেই বৃহত্তর সমাজের সঙ্গেও গড়ে উঠবে উন্মুক্ত ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক।

এএবি সিআইসির দর্শন

এএবি সিআইসির দর্শন তিনটি পরস্পর সংযুক্ত স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো মিলে গড়ে তোলে একটি বিশ্বব্যাপী, আন্তঃপ্রজন্মীয় ও অন্তর্ভুক্তিমূলক বাঙালিয়ানা সমাজ।

বহুমাধ্যমে সংস্কৃতির প্রসার

  • আধুনিক ও বহুভাষিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে প্রবীণ প্রজন্ম ও তরুণদের একসঙ্গে যুক্ত করে প্রজন্মের মধ্যে একটি সেতু তৈরি করা।
  • বাংলা শিল্প, সাহিত্য, সংগীত, খাবার ও জীবনধারাকে নানা মাধ্যম, ডিজিটাল প্রকাশনা ও সরাসরি আয়োজনের মাধ্যমে তুলে ধরা। এতে সংস্কৃতিকে রক্ষা করা ও বিকশিত করার দায়িত্বে প্রতিটি প্রজন্মের অংশীদারি থাকবে।

সম্প্রীতি ও বহুজাতিক সম্মিলন

  • সবাইকে সমানভাবে গ্রহণের নীতি মেনে বন্ধু, সহযোগী ও সম্পর্কিত জনগোষ্ঠীকে, তাদের পটভূমি যা-ই হোক, সাংস্কৃতিক আদান-প্রদানে অংশ নিতে স্বাগত জানানো।
  • বাঙালিয়ানাকে বিশ্বের ঐতিহ্যভিত্তিক নেটওয়ার্কগুলোর সঙ্গে যুক্ত করে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ এবং বৈচিত্র্যের মাঝে ঐক্যকে এগিয়ে নেওয়া।

বিশ্বব্যাপী ঐতিহ্য ব্র্যান্ডিং

  • ‘বাঙালিয়ানা’কে সাংস্কৃতিক সমৃদ্ধি, কারুশিল্প ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের একটি বিশ্বস্বীকৃত পরিচয়চিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করা।
  • বিশ্ব দর্শকের কাছে বাঙালির ঐতিহাসিক ও সমকালীন অবদান তুলে ধরতে সচেতনতামূলক প্রচারণা চালানো।

প্রতিটি স্তম্ভের মূলে রয়েছে একটাই আকাঙ্ক্ষা: একটি সত্যিকারের বৈশ্বিক, বহুভাষিক ও বহুপ্রজন্মের নেটওয়ার্ক, যেখানে অন্তর্ভুক্তি ও পারস্পরিক শ্রদ্ধা সদস্যদের এবং তাঁদের সংশ্লিষ্ট সমাজের জন্য প্রকৃত ব্যবসায়িক সহযোগিতা, কর্মজীবনের সুযোগ ও কমিউনিটি কার্যক্রমের পথ খুলে দেয়।

আমাদের সম্পর্কে

আমরা একটি বৈশ্বিক উদ্যোগ। বাংলা ভাষা, সমাজ ও সংস্কৃতির শিকড়ে গড়া চেতনা, শিল্প, সাহিত্য, জীবনধারা, ঐতিহ্য ও ব্যবসাকে ঐক্যবদ্ধ করা, টিকিয়ে রাখা ও উদ্‌যাপন করাই আমাদের কাজ। আমরা অন্তর্ভুক্তি, সহজলভ্যতা ও সাংস্কৃতিক সংবেদনশীলতার দর্শন মেনে চলি। এর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি সমাজকে যুক্ত করি এবং একই অঞ্চলে বসবাসকারী বিশ্বের অন্য সংস্কৃতির সঙ্গে সেতু গড়ে তুলি।

আমাদের সদর দপ্তর যুক্তরাজ্যে। সেখান থেকে আমরা বাংলাদেশ, ভারত, ইউরোপ, উত্তর আমেরিকা, উপসাগরীয় অঞ্চল, অস্ট্রেলেশিয়া ও দূর প্রাচ্য জুড়ে বিস্তৃত একটি বহু-অঞ্চলভিত্তিক কর্মকাঠামো সমন্বয় করি। এই কাঠামোর মাধ্যমে এএবি সিআইসি ঐতিহ্যকে প্রতিটি প্রজন্মের জন্য একটি গতিশীল, আধুনিক ও সহজলভ্য গ্লোবাল ব্র্যান্ডে রূপ দেয়।

প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান

এএবি সিআইসি প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া (ম্যাডাম)-এর অংশীদারিত্বে। ম্যাডাম ঢাকা, বাংলাদেশভিত্তিক একটি সৃজনশীল ও গণমাধ্যম প্রতিষ্ঠান। এএবি সিআইসি গ্লোবালের প্রাতিষ্ঠানিক, গণমাধ্যম ও পরিচালনাগত ভিত্তি দেয় ম্যাডাম। ব্র্যান্ডের সামঞ্জস্য, যোগাযোগ ও নিয়মকানুন পালনের বিষয়ে তারা এএবি সিআইসি (যুক্তরাজ্য)-এর সঙ্গে একযোগে কাজ করে।

এএবি সিআইসি সদস্যপদ

সদস্যপদের মূল্য

এএবি বার্ষিক সদস্যপদ ভিত্তিতে চলে। সদস্যপদের তিনটি স্তর রয়েছে: সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম, এবং প্রতিটি স্তরের সুবিধা আলাদা। এএবি সিআইসির সিলভার সদস্যপদ বিনামূল্যে।

১ আগস্ট ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৭ পর্যন্ত গোল্ড সদস্যপদের বার্ষিক মূল্য £২৫.০০। তরুণদের (২৫ বছরের কম বয়সী) জন্য মূল্য £১৫.০০। যোগদানের তারিখ থেকে পুরো এক বছর সদস্যপদের সব সুবিধা পাওয়া যাবে। নবায়নের মূল্য প্রতি বছর ১ আগস্ট ঘোষিত নবায়ন মূল্য অনুযায়ী নির্ধারিত হবে।

সদস্যপদের শর্তাবলি

  • গোল্ড সদস্যপদের মেয়াদ যোগদান বা নবায়নের তারিখ থেকে বারো মাস। সদস্য সুবিধা চালু রাখতে প্রতি বছর নবায়ন করতে হবে।
  • গোল্ড সদস্যপদের ফি এএবির কর্মসূচি, অনুষ্ঠান ও সদস্য সেবা পরিচালনায় সহায়তা করে। নিবন্ধন ও ফি জমা দেওয়ার ৫ কর্মদিবস পরে সদস্যপদ নিবন্ধন ও ফি ফেরতযোগ্য নয়।
  • যেকোনো ছাড়, অনুষ্ঠানে প্রবেশাধিকার ও পুরস্কারের জন্য মনোনয়ন কেবল সেই গোল্ড সদস্যরা পাবেন, যাঁদের সদস্যপদ সংশ্লিষ্ট সময়ে চালু আছে।
  • গোল্ড সদস্যদের কাছে প্রত্যাশা, তাঁরা এএবির অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক সংবেদনশীলতার নীতি মেনে শ্রদ্ধার সঙ্গে কমিউনিটিতে অংশ নেবেন।
  • নেটওয়ার্কে প্রকাশিত যেকোনো কনটেন্ট, ব্যবসার প্রচার বা বিজ্ঞাপন সঠিক ও আইনসম্মত হতে হবে। এই মান পূরণ না করলে সেই কনটেন্ট সরিয়ে ফেলার অধিকার এএবি সিআইসি সংরক্ষণ করে।
  • এএবি সিআইসি সময়ে সময়ে সদস্যপদের শর্ত, মূল্য বা সুবিধা হালনাগাদ করতে পারে। নবায়নের আগে সদস্যদের যথাযথ নোটিশ দেওয়া হবে।

সদস্যপদের সুবিধা

গোল্ড ও প্ল্যাটিনাম সদস্যপদ সব বয়স ও পটভূমির সদস্যদের জন্য তৈরি। ক্যারিয়ার বা ব্যবসা গড়ে তোলা তরুণ পেশাজীবী থেকে শুরু করে ঐতিহ্য সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত প্রবীণ সদস্য, এবং এই দুই প্রান্তের মধ্যে সংযোগ গড়তে চাওয়া সবাই এর আওতায়।

গোল্ড ও প্ল্যাটিনাম সদস্যদের জন্য নেটওয়ার্ক ও ব্যবসায়িক সহযোগিতা

  • এএবি সদস্য নেটওয়ার্কের মধ্যে সদস্যের শখ, ব্যবসা, প্রতিভা বা অর্জনের বিনামূল্যে বিজ্ঞাপন।
  • বিশ্বজুড়ে বাঙালিয়ানা সমাজ ও বাঙালিয়ানা ইয়ুথ ফোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ। এর ফলে ব্যবসায়িক সুযোগ, পারস্পরিক সহায়তা, কর্মজীবন ও অভিন্ন আগ্রহের ক্ষেত্রে আরও বিস্তৃত নেটওয়ার্ক পাওয়া যায়।
  • আন্তঃপ্রজন্মীয় মেন্টরশিপ ও সহযোগিতার সুযোগ, যা বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ সদস্যদের উদীয়মান তরুণ প্রতিভার সঙ্গে যুক্ত করে।

গোল্ড ও প্ল্যাটিনাম সদস্যদের জন্য বিশেষ সুবিধা ও ছাড়

  • শব্দমুকুর ডটকম (shobdomukur.com)-এর ছাড়কৃত সাবস্ক্রিপশন। এটি একটি দ্বিভাষিক অনলাইন লাইব্রেরি, যেখানে একশোর বেশি সাহিত্যকর্ম রয়েছে।
  • কথার কাগজের ছাড়কৃত সাবস্ক্রিপশন। এটি চার মাস অন্তর প্রকাশিত একটি মুদ্রিত সাহিত্য পত্রিকা।
  • এএবির সারা বছরের সব অনুষ্ঠানের টিকিটে ছাড়।
  • এএবি গ্র্যান্ড অ্যানুয়াল রিইউনিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।
  • ২৪টি বিভাগে এএবি বার্ষিক শ্রেষ্ঠত্ব পুরস্কারে মনোনয়নের যোগ্যতা, যার মধ্যে যুবদের জন্য আলাদা তরুণ শ্রেষ্ঠত্ব পুরস্কারও (ইয়ুথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড) রয়েছে।

এই সুবিধাগুলো একসঙ্গে বাঙালিয়ানা সমাজকে বিশ্বজুড়ে সংযুক্ত রাখে। ব্যবসা, রেফারেল ও কমিউনিটি কার্যক্রমের জন্য সদস্যদের একে অপরকে খুঁজে পেতে সাহায্য করে এবং তরুণ সদস্যদের একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেটওয়ার্কে প্রবেশের প্রকৃত পথ দেয়।

এএবি সিআইসি সিলভার সদস্যপদ বিনামূল্যে। এতে নেটওয়ার্কে যোগদানের সুবিধা এবং নির্বাচিত কিছু অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আছে, যার জন্য মডারেটররা সিলভার সদস্যদের আমন্ত্রণ জানাবেন। গোল্ড সদস্যপদ পেতে আমাদের ইমেইল করুন: public-relations@mukuradam.org

তথ্য সুরক্ষার নীতি

  • সদস্যদের তথ্য শুধু সদস্যপদ পরিচালনা, সদস্য সুবিধা প্রদান এবং এএবি সিআইসি কমিউনিটি নেটওয়ার্ককে সহায়তা করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়।
  • সদস্যদের সব তথ্য এএবি সিআইসির নিযুক্ত তথ্য সংরক্ষক হিসেবে ঢাকা, বাংলাদেশভিত্তিক মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া (ম্যাডাম)-এর কাছে সংরক্ষিত ও সুরক্ষিত থাকে।
  • সদস্যদের তথ্য এএবির তথ্য সুরক্ষা নীতি অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়। এই নীতিতে ব্যক্তিগত তথ্যের সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণের নিয়ম রয়েছে।
  • সদস্যদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না। যে উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে, কেবল সেই উদ্দেশ্যেই তা ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে সদস্যপদ পরিচালনা এবং প্রাসঙ্গিক সুবিধা ও অনুষ্ঠানের তথ্য জানানো।
  • সদস্যরা যেকোনো সময় এএবির সঙ্গে যোগাযোগ করে জানতে চাইতে পারেন তাঁদের কোন ব্যক্তিগত তথ্য সংরক্ষিত আছে। তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধও করতে পারেন, তথ্য সুরক্ষা নীতি অনুযায়ী।
  • সদস্যদের তথ্য অননুমোদিত প্রবেশ, হারিয়ে যাওয়া বা অপব্যবহার থেকে রক্ষা করতে মাদাম যথাযথ সাংগঠনিক ও প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা বজায় রাখে।