যদি হতাম এক নিষ্ঠুর রাজা,
আর আমার প্রাণের শত্রু হতে তুমি-
তবুও ভালোবাসার দেয়াল তুলে
তোমাকেই সাথে নিয়ে গড়ে নিতাম ঘর,
যতদিন না সেনাপতি আমাকে
শুইয়ে দিতো মাটির ভিতর।
পুরোহিত বলেছিলো আমাকে-
মুক্তির জন্য সমর্পণ করো আত্মাকে,
আর প্রেমের আবেগ ছুঁড়ে,
ভালোবাসো ভক্তির পথটাকে।
কিন্তু তখন-
যখন তাকাও তুমি আমার চোখে হেসে হেসে,
তোমার সেই মোহনীয় দৃষ্টিতে আমি যাই ভেসে।
জানি, এই যুদ্ধে ঠিক হেরে যাবো।
কারণ তোমার ভালোবাসা এক বিষাক্ত মায়া,
অমৃতের স্বাদ নিয়ে প্রাণটা হারাবো।
আর আমার প্রাণের শত্রু হতে তুমি-
তবুও ভালোবাসার দেয়াল তুলে
তোমাকেই সাথে নিয়ে গড়ে নিতাম ঘর,
যতদিন না সেনাপতি আমাকে
শুইয়ে দিতো মাটির ভিতর।
পুরোহিত বলেছিলো আমাকে-
মুক্তির জন্য সমর্পণ করো আত্মাকে,
আর প্রেমের আবেগ ছুঁড়ে,
ভালোবাসো ভক্তির পথটাকে।
কিন্তু তখন-
যখন তাকাও তুমি আমার চোখে হেসে হেসে,
তোমার সেই মোহনীয় দৃষ্টিতে আমি যাই ভেসে।
জানি, এই যুদ্ধে ঠিক হেরে যাবো।
কারণ তোমার ভালোবাসা এক বিষাক্ত মায়া,
অমৃতের স্বাদ নিয়ে প্রাণটা হারাবো।
so sad
লাইক ও মন্তব্য করতে সাইন ইন করুন।