বাংলাদেশ ১১:৩০ রাত বুধ ২৮ অক্টো
যুক্তরাষ্ট্র ০১:৩০ দুপুর বুধ ২৮ অক্টো
যুক্তরাজ্য ০৫:৩০ বিকাল বুধ ২৮ অক্টো
কানাডা ০১:৩০ দুপুর বুধ ২৮ অক্টো
অস্ট্রেলিয়া ০৪:৩০ সকাল বৃহস্পতি ২৯ অক্টো

২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সিআইসি (কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি) নিবন্ধিত হলো ‘আঠারো আনা বাঙালীয়ানা’ (এএবি)

প্রেস রিলিজ · ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের সেতুবন্ধনে নতুন মাইলফলক: সিআইসি নিবন্ধিত হলো ‘আঠারো আনা বাঙালীয়ানা’
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গড়ে ওঠা সামাজিক প্ল্যাটফর্ম ‘আঠারো আনা বাঙালীয়ানা’ (এএবি) চলতি বছরের ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে একটি কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি (সিআইসি) হিসেবে নিবন্ধিত হয়েছে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের মূল চেতনা - "বিশ্বজুড়ে প্রবাসীদের হৃদয়ে নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের সুর লালন করা” - কে ধারণ করে পথচলা এই সংগঠনটির প্রধান লক্ষ্য হলো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও শিল্প-সংস্কৃতিকে জীবন্ত রাখা, মেলা ও সামাজিক উৎসবের মাধ্যমে সম্পর্কের সুদৃঢ় বন্ধন তৈরি করা এবং বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলা।
২৯ সেপ্টেম্বরের এই আইনি স্বীকৃতির বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "এটি কেবল একটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল শুভানুধ্যায়ীর আস্থার প্রতিফলন। এই নতুন পরিচয়ে আমরা প্রবাসী বাঙালি কমিউনিটির সার্বিক কল্যাণ, নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্য হস্তান্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পরিসরে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
এএবি সিআইসি তাদের ফেসবুক পরিবারের সকল সদস্য ও প্রবাসী বাঙালিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিবিষয়ক প্রকল্পে সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়েছে।