কবিদের উপস্থিতিতে সাফল্যের সাথে শেষ হলো 'রাওয়া বইমেলা ২০২৬'
ঢাকা, ১০ অক্টোবর ২০২৬: পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নতুন বইয়ের উন্মাদনা এবং সাহিত্যিকদের আড্ডার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী 'রাওয়া বইমেলা ২০২৬'। মহাখালীর রাওয়া কনভেনশন হলে গত ০৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই সাহিত্য মেলা আজ ১০ অক্টোবর (শনিবার) রাতে সমাপ্ত হয়।
এবারের মেলায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্টুডেন্ট ওয়েজ (স্টল নং ৪৫)। স্টলটিতে পাঠকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ফারাহ জেহির-এর সম্পাদনায় প্রকাশিত "কথার কাগজ সুনির্বাচিত কবিতা" গ্রন্থ। বিগত দুই বছরে কথার কাগজে প্রকাশিত কবিদের মধ্যে থেকে সুনির্বাচিত ৩০ জন স্বনামধন্য কবির ৪টি করে মোট ১২০টি কবিতার অসামান্য সমাহার ও পরিবেশনা মেলায় আগত বইপ্রেমীদের গভীরভাবে আকৃষ্ট করেছে।
আজ মেলা চলাকালীন সময়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত প্রথিতযশা কবি ও সাহিত্যিকবৃন্দ, স্টুডেন্ট ওয়েজ-এর প্রকাশক মাশফিক তন্ময় ও পাঠকদের প্রাণবন্ত সাহিত্য আড্ডায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অগ্রজ ও অনুজ সাহিত্যিকদের এমন চমৎকার সমন্বয় বইমেলাকে এক অনন্য সাহিত্যিক মাত্রায় উন্নীত করে। আয়োজকবৃন্দ ও প্রকাশনী সংস্থা 'স্টুডেন্ট ওয়েজ'-এর পক্ষ থেকে আগত সকল পাঠক, সাহিত্যপ্রেমী, কবি-লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠকদের এই অভূতপূর্ব ভালোবাসাই আগামী দিনে আরও সমৃদ্ধ সাহিত্য আয়োজন উপহার দেওয়ার মূল প্রেরণা।