বাংলাদেশ ১২:০৭ রাত বৃহস্পতি ২৯ অক্টো
যুক্তরাষ্ট্র ০২:০৭ দুপুর বুধ ২৮ অক্টো
যুক্তরাজ্য ০৬:০৭ বিকাল বুধ ২৮ অক্টো
কানাডা ০২:০৭ দুপুর বুধ ২৮ অক্টো
অস্ট্রেলিয়া ০৫:০৭ সকাল বৃহস্পতি ২৯ অক্টো

মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম উৎসব ইউকে ও ইউরোপ

আলোচনা · AAB Admin · ১৩ অক্টোবর ২০২৬

মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম উৎসব ইউকে ও ইউরোপ
যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসকারী বাংলাদেশি সমাজ আগামী ১ নভেম্বর ২০২৬, রবিবার রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে ‘চট্টগ্রাম উৎসব’ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
‘আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৭৮-১০৮২ হাই রোড, রমফোর্ড (RM6 4BD) ঠিকানায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন চলবে। উৎসবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান, নৃত্য, আঞ্চলিক খাবার, কেনাকাটার স্টল ও সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতিকে তুলে ধরা হবে।
বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে উৎসবে যোগ দেওয়ার সুযোগ থাকলেও আয়োজকরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে দর্শনার্থী ও স্টলমালিকদের নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করেছিলেন। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য info@chattogramutshob.com ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ